বাসে আগুন

রাজধানীর দিয়াবাড়িতে বাসে আগুন

রাজধানীর দিয়াবাড়িতে বাসে আগুন

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এমন ঘটনা ঘটে।

মালিবাগে বাসে আগুন

মালিবাগে বাসে আগুন

রাজধানীর মালিবাগে আনসার ক্যাম্পের পাশে বাহন পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

খুলনার রূপসায় বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনার রূপসায় বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনার রূপসা উপজেলায় বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বেতন বৃদ্ধির দাবি: গাজীপুরে দুই বাসে আগুন দিলো ‘পোশাক শ্রমিকরা’

বেতন বৃদ্ধির দাবি: গাজীপুরে দুই বাসে আগুন দিলো ‘পোশাক শ্রমিকরা’

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই বাসে আগুন দিয়েছে আন্দোলনকারী ‘পোশাক শ্রমিকরা’।মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর পোড়াবাড়ী কমান্ডার মেজর আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

চট্টগ্রামে অক্সিজেন মোড়ে বাসে আগুন

চট্টগ্রামে অক্সিজেন মোড়ে বাসে আগুন

চট্টগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপি এবং জামায়াতে ইসলামের ডাকা দ্বিতীয় দিনের অবরোধ। অবরোধকালে মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার (৫ নভেম্বর) মধ্যরাতে মহানগরীর অক্সিজেন মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আজ সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।​রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টারের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে আজ রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল শুরুর আগেই জেলার পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন

ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বাস স্টেশনের ভিতরে থাকা আশপাশের গাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।