বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে ঢাকার বিজয়নগরের আজমেরি পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বাসে আগুন
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
সাভারের আশুলিয়ায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় নবীনগরগামী লেনের মাঝে সাভার পরিবহনের একটি বাসে এ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বিএনপির ষষ্ঠ দফার সর্বাত্মক অবরোধ শুরুর আগেই রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহীতে প্রাণের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ের দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের সামনে ও মিরপুর কালশী রোড এলাকায় পৃথক দুটি স্থানে মধ্যরাতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে আলাদাভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।