ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাসে আগুন
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির মধ্যেই মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে চান্দগাঁও থানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে থানার সিএনবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।
বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দিনাজপুর সদর উপজেলায় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দিনাজপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলগামী একটি বাসে আগুন দেয়া তারা।
নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।