রোববার ভোর ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন শুরু করছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। এর আগে গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
বাসে আগুন
একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পৌনে আটটার আগ পযর্ন্ত এ ঘটনা ঘটে।
পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।
সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পার্কিং করা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর সুত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে ৯ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।