বি

হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ‘হিট স্কোয়াড’

হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ‘হিট স্কোয়াড’

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি টিম। এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকি আটজন এখনো পলাতক। হাইতির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই 'হিট স্কোয়াড' গঠন করা হয়।

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরেক জনের মৃত্যু

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরেক জনের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২৭শে মে একই ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল।মৃতব্যক্তির প্রাথমিক তথ্য নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

করোনায় বিশ্ব এখন বিপজ্জনক অবস্থায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় বিশ্ব এখন বিপজ্জনক অবস্থায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।” 

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়ার করোনাপ্রতিরোধী স্প্রে আবিষ্কার

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়ার করোনাপ্রতিরোধী স্প্রে আবিষ্কার

করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানী। ছাব্বিশ বছর বয়সী সাদিয়া খানম দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন যা যেকোনো বস্তুর সারফেসে স্প্রে করা হলে সেটি দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে।