ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও এর আশেপাশে শব্দ দূষণ প্রতিনিয়ত বাড়ছে। এতে পড়ালখার পরিবশ নষ্ট হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
বি
আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিসিএলে তৃতীয় স্থান অধিকার করায় ২০২৩-২৪ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) জায়গা নিশ্চিত করেছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। কিন্তু আর্থিক অসংগতির কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে তারা।
পাবনার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে চার লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বাংলা বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়' প্রতিপাদ্যেকে সামনে রেখে বুধবার (১৮ অক্টোবর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে নানান আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদন্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) আনা আপিলের ওপর শুনানি শেষে ৭ নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত এক কর্মচারী বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের অন্য এক কর্মচারীর স্ত্রীকে যৌন হয়রানি এবং ইভটিজিং এর অভিযোগ উঠেছে।
বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির জনসমাবেশ শুরু হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তে ভারতের ১৭৬ ব্যাটালিন কালামগছ বিএসএফে’র (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে আক্কাস আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো।