ভাঙন

পানগুছি নদীর ভাঙন বেড়েই চলছে, ঝুঁকিতে ২০০০ পরিবার

পানগুছি নদীর ভাঙন বেড়েই চলছে, ঝুঁকিতে ২০০০ পরিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে।

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে সবক'টি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরকারের কার্যকর পদক্ষেপের সুফল পাচ্ছেন নদী ভাঙনকবলিতরা : এনামুল হক শামীম

সরকারের কার্যকর পদক্ষেপের সুফল পাচ্ছেন নদী ভাঙনকবলিতরা : এনামুল হক শামীম

পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশের নদীভাঙন রোধে দ্রুত কাজ করছে সরকার। আর এই পদক্ষেপের কারণেই নদীভাঙন কমে এসেছে।

মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বাঁধের দুটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে সদর ইউনিয়নের ছয়টির বেশি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বাড়ছে নদ-নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন

বাড়ছে নদ-নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন

দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। ফলে সারাদেশে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চেলর জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জে বন্যা দেখা দিয়েছে।

পদ্মায় ভাঙন: ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পদ্মায় ভাঙন: ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে থাকা একটি কলেজ ও মাদরাসা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কলেজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পুরোদমে কাজ চলছে।

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে মানুষ

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানবিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান।

বিষখালি নদীতে হঠাৎ ভাঙন, বিলীন ৬ দোকান

বিষখালি নদীতে হঠাৎ ভাঙন, বিলীন ৬ দোকান

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ছয়টি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদের মধ্যে একটি মুদিমনোহরি, একটি ঋষি ও বাকিগুলো চায়ের দোকান ছিল।

শহররক্ষা বাঁধে ভাঙন : পাইকগাছা পৌরসদরের নিম্নাঞ্চল প্লাবিত

শহররক্ষা বাঁধে ভাঙন : পাইকগাছা পৌরসদরের নিম্নাঞ্চল প্লাবিত

খুলনার পাইকগাছায় শিবসার জোয়ারে অতিরিক্ত পানির চাপে পৌরকর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে নদীর বুক চিরে গড়ে ওঠা শহর রক্ষাবাঁধ ভেঙে সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে থানা সদরের সামনে নির্মিত বঙ্গবন্ধু চত্ত্বর, কাঁচা বাজারসহ নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।