চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ৩৭৪টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা অধিকার
নিয়মিত তদারকির পরও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না গরুর মাংসের দাম। রাজধানীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে মাংস। তবে রাজধানীর বিভিন্ন দোকানে চালানো অভিযানে ৬০০ টাকায় বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অপরাধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিগারেট পণ্যের নতুন প্যাকেট মূল্য মুদ্রণ সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের সুযোগ বুঝে অসাধু কিছু ব্যবসায়ী হুট করে এ ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছেন। মাদারীপুরে চার্জার ফ্যানের দাম বেশি নেয়ায় খান ইলেকট্রনিকস নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’।
আগামীকাল বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২০২২ সালে জেলায় ৪১ লাখ ২৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ১৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পেপসি বিড়ি ও ডালিম বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখার সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শেখ সাদীর নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালিয়ে কয়েকজন অবৈধ বিড়ি ব্যবসায়ীকে জরিমানা করে।