ভোট

বিএফইউজে নির্বাচনের ভোট শুরু

বিএফইউজে নির্বাচনের ভোট শুরু

বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

দশম রাউন্ডের ভোট গণনা শেষ, মমতার সাথে ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার

দশম রাউন্ডের ভোট গণনা শেষ, মমতার সাথে ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার

পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার দশম রাউন্ড শেষে ৩১ হাজার ৬৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে ক্রমেই তার সাথে ভোটের ব্যবধান বাড়ছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

ভবানীপুরে ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষ, এগিয়ে মমতা

ভবানীপুরে ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষ, এগিয়ে মমতা

পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার তৃতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮।

কাতারের আইনসভার ভোটগ্রহণ শুরু

কাতারের আইনসভার ভোটগ্রহণ শুরু

প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ কাতারে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ভোট শেষ, মমতার ভাগ্য জানা যাবে রোববার

ভোট শেষ, মমতার ভাগ্য জানা যাবে রোববার

গোটা ভারতেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে দ্বিতীয় পরীক্ষা।

জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জার্মানির সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি৷

ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৬৯ শতাংশ

ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৬৯ শতাংশ

সারাদেশের ৬ জেলার ২৩ উপজেলার ১৬০ ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্থগিত প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। এছাড়াও ৪৪ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা।

মহেশখালীতে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৭

মহেশখালীতে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৭

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত  এবং গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ৭ জন।

১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলেছে

১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলেছে

দেশে প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ  শুরু হয়েছে।  একইসাথে দেশের নয়টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইতালিতে গাঁজার পক্ষে ৫ লাখ স্বাক্ষর, এবার গণভোট

ইতালিতে গাঁজার পক্ষে ৫ লাখ স্বাক্ষর, এবার গণভোট

ইতালিতে গাঁজাকে বৈধতা দেওয়া হবে কি না সে বিষয়ে গণভোটের আয়োজন করা হবে। আগামী বছর সম্ভব্য ভোট অনুষ্ঠিত হতে পারে। একাধিক গ্রুপ এক সপ্তাহ ধরে প্রচার চালিয়ে এ বিষয়ে পাঁচ লাখ স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হওয়ায় গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।