মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ সাজেদা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে বীজের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বীজ উন্মুক্তভাবে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও