মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযানে ১৭ জেলেকে কারাদণ্ড ও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
 

 

মুন্সীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

মুন্সীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্লাস্টিক সার্জারি ক্যাম্পে মুন্সীগঞ্জে চিকিৎসা পেলেন ১৩৫ রোগী

প্লাস্টিক সার্জারি ক্যাম্পে মুন্সীগঞ্জে চিকিৎসা পেলেন ১৩৫ রোগী

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি ৩০০ ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি ৩০০ ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২৪ মামলার আসামি মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিতরণ শুরু

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিতরণ শুরু

মুন্সীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সারাদেশের সঙ্গে জেলার ছয়টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিন জেলার ছয়টি উপজেলার মোট ৪ হাজার ৯১২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।