মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শ্রীনগর-ভাগ্যকুল সড়কে কয়কীত্তন নামক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নারীর। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মুন্সীগঞ্জ
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ও মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
বিএনপির তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মুন্সিগঞ্জ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলার মুক্তারপুর-মাওয়া সড়কের বাইন্নাবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে।সোমবার রাতে মুক্তারপুর-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের বাইন্নাবড়ি এলাকায় বিকট শব্দে ধসে পরে ট্রাকটি।
দুই মাসের শিশু আযানকে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো। সোমবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত পাঁচদিন আগে মুন্সীগঞ্জের মিরকাদিমে বসত ঘর থেকে চুরি হয় শিশুটি।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে মুন্সীগঞ্জে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালিত হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ডের সাধারণ সভা -২০২৩ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।
মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামেএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অবন্তী রানী (১৫) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের ৯৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আড়িয়ল ইউনিয়নের মধু সূধন মন্ডল’র মেয়ে এবং আড়িয়াল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন।