লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ঘুরতে আসা পর্যটকদের ওপর লঞ্চ স্টাফদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
লঞ্চ
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝোড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফেরি-লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় মেঘনার শাখা নদীতে লঞ্চ থেকে পড়ে যাওয়া সাইদুল বয়াতি(১৮) নামে এক কিশারকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাতে লাল বয়া সংলগ্ন এলাকায় পড়ে যাওয়ার পর ওই কিশোরকে উদ্ধার করা হয়।
পবিত্র ঈদুল আজহায় মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা বাড়ানো হয়েছে।
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দ্রুত পদক্ষেপের ফলে শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলের ঘাটে থাকা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের একটি দ্বৈত শয্যার কেবিনে অগ্নিকাণ্ড হয়েছে।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার নৌপথে পাগুজ্যাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি লঞ্চ। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চটি তাৎক্ষণিক পার্শ্ববর্তী তীরে ভেড়ানো হলে যাত্রীরা সেখানে নিরাপদে নেমে যান।
ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে লঞ্চভাড়া ১০ শতাংশ কম রাখার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।