মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আজ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে (ভোর ৫টা ৫৪ মিনিট) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
- কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ায় দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক
- * * * *
- খিলগাঁও থানায় ওসিসহ দুই পরিদর্শককে বদলি
- * * * *
- আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
- * * * *
- জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের সতর্কতা
- * * * *
- মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- * * * *
স্বাধীনতা
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান।
পাবিপ্রবি প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পক্ষ হতে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী বীর সৈনিকদের প্রতি ফুল দিয়ে 'স্বাধীনতা থেকে স্বাধিকার' শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। সকালে অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
নানা কর্মসুচির মধ্য দিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’র পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের জনগণ। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।