জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
- রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর ঐক্যবদ্ধ ও অব্যাহত কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান
- * * * *
- পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
- * * * *
- সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- * * * *
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
হত্যা মামলা
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।
ঢাকার ধামরাইয়ে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০০২ সালে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যাকাণ্ডে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেন আদালত।
দীর্ঘ ২২ বছর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় নার্সারির মালী আবুল হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছানো হয়েছে। এ নিয়ে ৯৯ বার পেছাল। আগামী ৭ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত।
গোপনে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে আমিনুল ইসলাম আরিফ (২৩) নামে যুবককে হত্যায় দায়ের করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নরসিংদীর বেলাবোতে হারুনুর রশিদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হত্যা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তার বিষয়ে এ রায় দেয়।