এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে।
ভোটকেন্দ্র
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে লৌহজং উপজেলায় ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু বার্ধক্যকে জয় করে ভোট দিতে এলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মা ভোট দিতে যাওয়ায় বাড়িতে রেখে যাওয়া হাসান (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন সামিউল। ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আগে ভোট, পরে বিয়ে।”
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
রাজধানীর ১৫ আসনে কাজীপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন শামীমা হোসেন। এসে শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে।