ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্বাগতিক জার্মান ফুটবল দলেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগলসম্যান।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
খেলা
নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। নিজের করা দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে আউট করলেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াং।
বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই আবারো মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। তার আগেই সমস্যায় পড়ল পাকিস্তান। এখনো ভিসা পাননি বাবর আজমরা। এর ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ভারতে খেলতে আসার ছাড়পত্র এখনো পায়নি পাকিস্তানের ক্রিকেট দল।
অস্ট্রেলিয়াকে প্রথম এক দিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। সেইসাথে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হয়ে গেল তারা। এই নিয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই এক নম্বর দল হলো ভারত। এক দিনের ক্রিকেটে এক নম্বর স্থান থেকে সরিয়ে দিলো পাকিস্তানকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ কয়েক দিনে ধরেই চলছে নানা জল্পনা। অবশেষে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হাসান আলি।
বৃষ্টিতে ভেসে গিয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত।
ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোলে জয় পেয়েছে তাদের দল আল-নাসের। তবে সেটিকে স্বস্তির জয় বলাই চলে!
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ছিল হংকং। আজ শুক্রবার হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
আগামী বিপিএলে খেলা হচ্ছে না নাসির হোসেনের। ২০২৪ বিপিএলের ড্রাফট তালিকা, খেলোয়াড় ধরে রাখার তালিকা- কোথাও নেই এই অলরাউন্ডার। শুধু বিপিএল নয়, তার বিরুদ্ধে আনা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে দেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সব ট্রফি ছুঁয়ে দেখেছেন এই ক্ষুদে যাদুকর। স্বপ্নকে পাড়ি দেওয়া মেসি এখন উপভোগ করছেন ফুটবল। ইউরোপের ফুটবলকে বিদায় বলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবলে। সেখানেও মিয়ামিকে দেখাচ্ছেন স্বপ্ন। মেসি বোধহয় এমনই।
টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। আগে থেকেই জানিয়ে দেওয়া আছে যে, ২৭ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণা হবে। তবে দল সাজানো নিয়ে আছে দুরকম কথা।
আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো জাপান। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও এ অঞ্চলের বাইরে লড়াই করার পর্যায়ে যেতে যে আরও কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে, সেই পাঠ জাপানি মেয়েরা দিয়ে দিলো এশিয়ান গেমসের অভিষেক ম্যাচে।