সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ক্রিকেট
টি টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা করলো জিম আফ্রো টি-টেনের সূচি। আগামী ২০ জুলাই পর্দা উঠবে এই আসরের, ফাইনাল ২৯ জুলাই।
নতুন ঠিকানা নিশ্চিত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর। তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সে। এতদিন নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে প্রোটিয়া ক্লাবটির দায়িত্ব নেবেন ডমিঙ্গো।
মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়।
৮০ ওভার শেষ, আফগানিস্তান চাইলে নতুন বল নিতে পারবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ৪ উইকেটে ৪২৫ রানে।
আগের দিন বাংলাদেশ দল যখন ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করে, আফগান কোচ জোনাথন ট্রট তখন বলেছিলেন, ‘আর ১০ রানের মাঝে বাংলাদেশকে বেঁধে ফেলে তার দল স্কোরবোর্ডে ৫০০ রান তুলবে।’
দিনের প্রথম সেশনে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। বিরতির পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। তবে পঞ্চম উইকেটে নাসির জামাল ও আফসার জাজাই পাল্টা আক্রমণ চালিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। ভেঙে গেছে সফরকারীদের টপ-অর্ডার। এবাদত হোসাইন ও শরিফুল ইসলাম মিলে তুলে নিয়েছেন চার-চারটা উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন দু’জনেই। যদিও পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।
দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্যাটিং অর্ডার। আট বলের মধ্যে ড্রেসিং রুমে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম।
অপ্রতিরোধ্য এক সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত আগের দিন শক্ত ভিত গড়ে দিয়েছেন দলের জন্য। আউট হবার আগে ওপেনার মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে গড়া ২১২ রানের জুটিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ পায় টাইগাররা।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। উদ্দেশ্য উইকেট ধরে রেখে স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করা। অবশ্য সেই পথেই হাঁটছে টাইগাররা। টেস্টে এক দিনের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩৬২ রান যোগ হয় প্রথম দিন, অবশ্য হারাতে হয় ৫ উইকেট।
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন।
আফগানিস্তানের বিপক্ষে দিনের শুরুতেই জাকির হাসানের উইকেট হারিয়ে ফেলেছিল। তবে এরপর মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর ২১২ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন, দ্রুত ফিরেছেন মুমিনুল হক। সবার ব্যাট যখন রান প্রসবা, তখন মুমিনুল ভাঙতে পারলেন না ব্যর্থতার বেড়াজাল। ২৫ বলে ১৫ করেই থেমেছে তার ইনিংস। নিঝাত মাসুদের দ্বিতীয় শিকার তিনি। তার বিদায়ে ৫৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬০ রান।
তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়ে দারুণ খেলছিলেন মাহমুদুল হাসান জয়। একপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ছিলেন আক্রমণাত্বক, আর অন্যপ্রান্তে মাহমুদুল ছিলেন ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তখনই রহমত শাহর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন ১৩৭ বলে ৯ চারে ৭৬ রান করা মাহমুদুল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সাধারণত দেড়শ-দুইশ বলে সেঞ্চুরি দেখা যায়, কিন্তু শান্ত শতকের স্বাদ পেয়েছেন মাত্র ১১৮ বলে। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে উড়ছে লিটন দাসের দল।