জম্মু ও কাশ্মিরের পুলওমায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল, নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন! কারণ বহু দিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।
বিজেপি
ভারতে করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশে অশনি সঙ্কেত পেয়েছে বিজেপি! প্রশাসনের মানুষের ক্ষোভের পাশাপাশি শাসকদলের বিধায়কদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বছর ঘুরলেই গোবলয়ের এই রাজ্যে বিধানসভা নির্বাচন।
রাজধানী দিল্লিতে ও দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে টুইটারের অফিসে সোমবার রাতে দিল্লি পুলিশের ওই অভিযানকে বিরোধী দলগুলো 'ভয় দেখানোর কৌশল' বলে বর্ণনা করছে, তবে টুইটারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
দুই বিজেপি সমর্থককে শাস্তি দিতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে বিতর্কে জড়ালেন ভারতের বর্ধমানের এক তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোর জেলার রাজনীতিতে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ওই দুই যুবক স্থানীয় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে অভিযুক্ত।
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে তাঁদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই।
প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টি আসনে জয় পাবে বিজেপি। রোববার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২ মে-র পর পশ্চিমবঙ্গের ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির।
আমরা আদি ও নব্য বিজেপির অনেক কথা প্রচুর শুনেছি। কিন্তু মালদহে পা দিয়ে ‘অভিবাসী বিজেপি’ শব্দটা প্রথম শুনি
ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দিনে তিনটি সভা করেছেন। সভাগুলোয় দেয়া বক্তব্যে তিনি বিজেপিকে আগামী ১ এপ্রিলে ‘এপ্রিল ফুল’ করে দেয়ার কথা বলেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই অন্তর্কোনন্দল শুরু হয়েছে বিজেপিতে। জেলায় জেলায় প্রার্থী নিয়ে চলছে বিক্ষোভ, ভাঙচুর। এর মধ্যে এক জায়গায় প্রার্থী বদল করেছে বিজেপি।