অন্ধকার থেকে আলোর পথে ইতালির ফুটবল। ২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি পাওলো রোসির দেশ। তখন বড় খারাপ সময় ছিল ইতালির। এমন কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্ব নেন রবার্তো ম্যানচিনি। তার পর থেকে মেঘের উপর দিয়ে হাঁটছেন তিনি।
খেলা
আগামীকাল থেকে হারারেতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। তার আগে বাংলাদেশ শিবিরে শঙ্কা। দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল হয়তো খেলতে পারবেন না টেস্টে।
কোপা আমেরিকার এবারের আসরের প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো নেইমারের ব্রাজিল।
শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা । যেখানে জয় নিয়ে শেষ চারের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, লিওনেল মেসির শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়া। ফাইনালে উঠার লড়াইয়ে সামিল হবে এই চারটি দল।
শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছেন মহেন্দ্র সিং ধোনি! এখানেই শেষ নয়। ধোনির বাবার নাম নাকি শচীন তেন্ডুলকর! ভারতের ছত্তিশগড়ে শিক্ষক নিয়োগের সময় উঠে এল এমনই এক অদ্ভুত প্রার্থীর পরিচয়। যাকে ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে মজার আবহও।
ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে গোল এবং বাকি দুটো গোলের পাস বাড়িয়ে নায়ক সেই মেসি। প্রথমার্ধেই দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন মেসি।
প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে আসা ইউক্রেন খুব সহজেই থমিয়ে দিল ইংল্যান্ড। ইংলিশরা বাঁচিয়ে রাখল ফাইনালের স্বপ্ন। পুরোদস্তুর গোল উৎসব করে দীর্ঘ দুই যুগ পর ইউরো ফুটবলের সেমিতে উঠেছে ইংল্যান্ড।
ইতালি যেন অশ্বমেধের ঘোড়া। শুক্রবার (০২ জুলাই) মিউনিখে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে স্পেনের সামনে চিরো ইমমোবিলে-রা। ম্যাচের দু’মিনিটের মধ্যেই রোমেলু লুকাকুর শট শরীর ছুড়ে কোনও মতে কর্নার করে বাঁচায় গোলরক্ষক জানলুইজি ডনারুমা।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার (০৩ জুলাই) সকালে কোয়ার্টার ফাইনালে লুকাসের গোলে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিলেন নেইমাররা। ভিদেল, স্যাঞ্চেজরা চেষ্টা করলেও ব্রাজিলকে আটকাতে পারল না।
আত্মঘাতী গোলে শুরু। শাকিরির গোলে ম্যাচে সমতা দ্বিতীয়ার্ধে। এরপর হঠাৎ করে ১০ জনের দলে পরিণত সুইজারল্যান্ড তারপরও লড়াই করলো মুগ্ধতা ছড়িয়ে। স্পেন চালালো সাড়াশি আক্রমণ। কিন্তু সুইসদের গোলপোস্ট থাকলো অরক্ষিত।
লিয়োনেল মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার। এর ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের ফুটবলার পল পগবা যখন হেইনিকেইন ব্র্যান্ডের একটি বিয়ারের বোতল টেবিল থেকে সরিয়ে রাখেন, তখন সেটা নিয়ে বিস্তর আলোচনার সৃষ্টি হয়।
ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শেভচেঙ্কোর ইউক্রেন। সে দেশের ফুটবল ইতিহাসে শেভচেঙ্কোর চেয়ে বড় ফুটবলার আর কেউ আসেননি।
ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে বিদায় নিল চার বারের বিশ্বকাপ জয়ী শক্তিশালী জার্মানি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও গত আসরের ইউরোর রানারআর্প ফ্রান্স শেষ ষোলোর ম্যাচে সুইজাল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ইউরোর এবারের আসর থেকে।